সর্বশেষ

বিনোদন

‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’: তানজিন তিশা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে নারীদের নিরাপত্তা আরও গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সমস্যার মুখোমুখি হন, যা তাঁদের প্রাপ্য নয়। এ কারণে বাংলাদেশে নিজেকেও সব সময় নিরাপদ মনে করেন না বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতা ও উদ্বেগের কথা জানান তানজিন তিশা।

তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। নারীদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি আরও উদ্বেগের। অনেক সময় তাঁরা এমন ঘটনার শিকার হন, যেগুলো তাঁদের প্রাপ্য নয়। এসব ঘটনায় অন্যায় হওয়ার অনুভূতি তৈরি হলেও অনেক ক্ষেত্রে ন্যায়বিচার পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তানজিন তিশার ভাষায়, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’

নারীদের নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

এদিকে দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয় করার পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

ছোটপর্দায় বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তানজিন তিশা এবার চলচ্চিত্রে নিজের অভিনয়ের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০