রাজশাহীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর সদর হাসপাতাল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী সদর হাসপাতাল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলগুলোর নেতা-কর্মীরা। মিছিলটি সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি।
কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব মো. ইমদাদুল হক লিমন উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, মো. মাইনুল ইসলাম মিন্টু, সালাউদ্দিন বিপ্লব, মো. মাসুদুল হক মৃধা মোমিন, মো. আখতারুল হাসান অপু, সোহেল রানা, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সারোয়ার পারভেজ রকি ও নাফিজ ইমতিয়াজ ড্যানিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম শিপলু, সাঈদ আলী, তুহিন সরকার, অভি আহমেদ ও দপ্তর সম্পাদক সৈকত পারভেজসহ নেতা-কর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালেদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ও মো. সাফায়াত হোসেন মান্নাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
এ ছাড়া মহানগরের ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের আটটি থানার আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং ছাত্রদলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
১২৭ বার পড়া হয়েছে