সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধ ও ঘরের সিঁড়ি দেওয়াকে কেন্দ্র করে ভাতিজাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠির আঘাতে জাহিদুল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের দুই ভাতিজা শাকিল বিশ্বাস (২২) ও সাইমুন বিশ্বাস (১৯) পালিয়ে গেছেন।

নিহত জাহিদুল বিশ্বাস ডুমাইন গ্রামের মৃত বদিয়ার রহমান বিশ্বাসের ছোট ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরের সিঁড়ি দেওয়া ও জমি নিয়ে জাহিদুল বিশ্বাসের সঙ্গে তাঁর ভাতিজা শাকিল বিশ্বাস ও সাইমুন বিশ্বাসের বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজাদের লাঠির আঘাতে জাহিদুল বিশ্বাস মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সোহেল রানা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মধুখালী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শাকিল ও সাইমুন বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ জাহিদুল বিশ্বাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মধুখালী থানার পরিদর্শক (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০