সর্বশেষ

জাতীয়

বারিধারায় নির্মাণ শ্রমিক নিহতের মামলায় ৯ লাখ টাকায় আপস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বারিধারায় ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম (২৪) নিহতের ঘটনায় করা মামলায় তাঁর পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে অভিযুক্ত কিশোর আয়াজ আলী শারীফকে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।

বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে আয়াজ আলী শারীফকে আদালতে আনা হয়। শুনানি শুরুর আগে সাংবাদিকদের কাছে আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর হোসেন জানান, নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে।

আপসনামা অনুযায়ী, নিহত মেহেদী হাসান মিমের দাফন-কাফন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য এক লাখ টাকা এবং তাঁর বৃদ্ধ মা-বাবার ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় আরও ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে নিহতের পরিবারকে ৯ লাখ টাকা দেওয়া হয়েছে বলে আপসনামায় উল্লেখ করা হয়।

আপসনামায় বলা হয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে মোট ৯ লাখ টাকা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মামলাটি প্রচলিত আইন ও আদালতের বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তি বা প্রত্যাহারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করার কথা উল্লেখ রয়েছে।

এ ছাড়া অভিযুক্ত আয়াজ আলী শারীফ ও গাড়িচালক আকাশ মারকের জামিনের বিষয়ে আইনানুগভাবে আদালতে উপস্থিত থেকে আপত্তি না করা বা অনাপত্তি জানানোর ক্ষেত্রেও সহযোগিতার কথা আপসনামায় বলা হয়েছে। তবে মামলাটি আদালতের এখতিয়ার ও প্রচলিত আইনের অধীনেই নিষ্পত্তি হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক এলাকার ১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় সেখানে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম গাড়ির চাপায় গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০