ইউএনজিএ'র নারী নেতৃত্ববিষয়ক প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন ডা. জুবাইদা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ মূল্যবান বক্তব্য দিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ নারীর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন ডা. জুবাইদা।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে মূল কেন্দ্রে নিয়ে আসতে হবে।
‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (পিজিএ) ও ইউএন উইমেনের একটি বিশেষ উদ্যোগ। এই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেন।
আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা এবং পরস্পরসংযুক্ত ও জটিল বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করাই এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য।
১২৩ বার পড়া হয়েছে