সাহিত্য
মানুষের স্বার্থপরতা, অধিকারবোধ ও বিভাজনের দেয়াল পেরিয়ে পৃথিবীর সৌন্দর্য, ভালোবাসা ও ঈশ্বরের সৃষ্টির প্রতি টানকে তুলে ধরা হয়েছে শারমিন ফেরদৌসের কবিতা ‘আবীর রাঙা ভুবন’-এ। কবিতাটিতে মানুষের হিসেবি মনোভাবের বিপরীতে বিশ্বভুবনের অবাধ সৌন্দর্য ও মানবিকতার বার্তা ফুটে উঠেছে।
আবীর রাঙা ভুবন
শারমিন ফেরদৌস
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানুষের স্বার্থপরতা, অধিকারবোধ ও বিভাজনের দেয়াল পেরিয়ে পৃথিবীর সৌন্দর্য, ভালোবাসা ও ঈশ্বরের সৃষ্টির প্রতি টানকে তুলে ধরা হয়েছে শারমিন ফেরদৌসের কবিতা ‘আবীর রাঙা ভুবন’-এ। কবিতাটিতে মানুষের হিসেবি মনোভাবের বিপরীতে বিশ্বভুবনের অবাধ সৌন্দর্য ও মানবিকতার বার্তা ফুটে উঠেছে।
শারমিন ফেরদৌস
মানুষ খুব হিসেব কষতে জানে,
নিজ স্বার্থ সঠিক রেখে
আর বাকি সব পরের মেপে,
সীমারেখার দেয়াল তুলে,
অধিকার সব নেয় যে খুলে—
তবুও ভুবন আমায় যে খুব টানে।
আবীর মাখা রাঙা প্রভাত,
বিশ্বভুবন অবাধ যে স্বাদ,
লুটিয়ে আছে এপাশ-ওপাশ,
সব পাশেতেই আদর মাখা,
ঈশ্বরেরই ছবি আঁকা।
হিসেবে যদি টানো তুমি
অধিকারের দেয়ালভূমি,
সবকিছুতেই খুঁজে পাবে—
ঈশ্বর নয়, মানুষ খুনী।
১৪৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর