সর্বশেষ

সারাদেশ

মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে, বাঁচাতে গিয়ে বাবা রক্তাক্ত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুরে মাদক সেবনের বিরোধে জান্নাতুন (৫৫) নামের এক মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজের ছেলে আমিনুল ইসলাম। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন বাবা মুজিব সরদার। ঘাতক আমিনুলকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক কেনা ও সেবন নিয়ে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতেন।

ঘটনার রাতেও পারিবারিক কলহের একপর্যায়ে আমিনুল উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো হাসুয়া দিয়ে তার মায়ের ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই জান্নাতুনের মৃত্যু হয়। চিৎকার শুনে বাবা মুজিব সরদার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে আমিনুল তাকেও কুপিয়ে রক্তাক্ত করেন।

প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় মুজিব সরদারকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক আমিনুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০