বান্দরবানে ফুটবল রেফারি কল্যাণ সমিতি গঠন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে বর্তমান ও সাবেক ফুটবল রেফারিদের নিয়ে ‘বান্দরবান ফুটবল রেফারি কল্যাণ সমিতি’ নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সভায় সমিতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বান্দরবানের বর্তমান ও সাবেক ফুটবল রেফারিদের নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় রেফারিদের পারস্পরিক কল্যাণ, ঐক্য, সহযোগিতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ‘বান্দরবান ফুটবল রেফারি কল্যাণ সমিতি’র বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
সমিতির প্রধান উপদেষ্টা করা হয়েছে সাবেক ফুটবল রেফারি দিলীপ কুমার দেকে। সভাপতি নির্বাচিত হয়েছেন নুহাই থুই মারমা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিমুল দাশ এবং কোষাধ্যক্ষ হয়েছেন অংম্যা মারমা।
সংশ্লিষ্টরা জানান, নবগঠিত এই সংগঠন বান্দরবানের ফুটবল অঙ্গনে রেফারিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বাড়াতে কাজ করবে। পাশাপাশি রেফারিদের কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে।
১২৫ বার পড়া হয়েছে