সর্বশেষ

সারাদেশ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিকল্পিত উপায়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির নেতা গোলজার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি। এ সময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং বিএনপি নেতা অধ্যক্ষ আলী হাসান মুক্তা।

অন্যান্য বক্তাদের মধ্যে শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান প্রধান উজ্জ্বল, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এবং আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলায় দলের অবস্থান তুলে ধরেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার সপক্ষে এবং যেকোনো ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০