সর্বশেষ

জাতীয়

আজ বাংলাদেশ সময় রাত ৩টায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মো. রহমত আলী রিজভী
মো. রহমত আলী রিজভী

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায়, বাংলাদেশ সময় রাত ৩টায় তিনি এ ভাষণ দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেশের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলায় বক্তব্য দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটা নতুন ইতিহাস সৃষ্টির মাধ্যমে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দেবেন। তিনি দেশের আবেগ অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলায় এ ভাষণ দেবেন।’

এদিন সরকারপ্রধান এবারের অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্যও দেবেন।

বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন। বর্তমানে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

নিউইয়র্কে কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০