সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডি ফাইনাল: চ্যাম্পিয়ন কুড়িগ্রাম ও নাগেশ্বরী থানা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে ব্যাপক উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম 'কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬' এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে কুড়িগ্রাম থানা এবং নারী বিভাগে নাগেশ্বরী থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

নির্ধারিত সময়ে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে এই জাঁকজমকপূর্ণ ক্রীড়া উৎসবের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের পুরুষ দলের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ভূরুঙ্গামারী থানাকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় কুড়িগ্রাম সদর থানা। অন্যদিকে, নারী বিভাগের চূড়ান্ত লড়াইয়ে কচাকাটা থানাকে হারিয়ে সাফল্যের শেষ হাসি হাসে নাগেশ্বরী থানা দল।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম) বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় মেডেল তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফাইনাল ম্যাচ উপভোগ করেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজির হোসেন এবং জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন। এছাড়াও মাঠে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবুসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। কমিউনিটি পুলিশিংয়ের এই আয়োজন পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। প্রথমবারের মতো আয়োজিত এই বড় আসর ঘিরে কুড়িগ্রামের ক্রীড়ামোদি দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও আমেজ দেখা যায়।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০