সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের গায়ে পেট্রোল ঢেলে আগুন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশি মদ দিতে অস্বীকৃতি জানানোয় তানভীর আহমেদ রাব্বি নামের এক মদের দোকানের ম্যানেজারের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে দগ্ধ তরুণ ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন। এই লোমহর্ষক ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে জানা যায়, নরসিংদী পৌর শহরের বাজিরমোড় এলাকায় অবস্থিত একটি লাইসেন্সকৃত দেশীয় মদের দোকানে কর্মরত ছিলেন তানভীর আহমেদ রাব্বি। গত শনিবার বেলা আড়াইটার দিকে স্থানীয় নিরালা আবাসিক হোটেলের মালিক জাহাঙ্গীর সরকার দোকানে এসে বিনামূল্যে ১০ লিটার মদ দাবি করেন। রাব্বি তা দিতে অস্বীকৃতি জানালে জাহাঙ্গীর জোরপূর্বক মদ ছিনিয়ে নেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ঘটনার কিছুক্ষণ পর জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকার দলবল নিয়ে মদের দোকানের কাউন্টারের সামনে উপস্থিত হন। তারা রাব্বিকে খুঁজে বের করে তার শরীরে সঙ্গে আনা পেট্রোল ঢেলে দেন এবং দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এতে রাব্বির পুরো শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। পরে অন্যান্য কর্মচারীরা আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে দগ্ধ রাব্বির স্ত্রী নিপা আক্তার জানান, তাঁর স্বামীর শ্বাসনালী ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়াসহ শরীরের প্রায় ৩৮ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে চিকিৎসকরা তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখছেন। এদিকে ভুক্তভোগী রাব্বির বাবা মনির হোসেন এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআর এম আল মামুন জানিয়েছেন, এই ঘটনায় ভুক্তভোগীর মা মিনু বেগম বাদী হয়ে জাহাঙ্গীর সরকার ও তাঁর ছেলে জাহিদ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পিতা-পুত্র দুজনেই মাদকাসক্ত এবং ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ তাদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০