সর্বশেষ

সারাদেশ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হত্যার প্রতিবাদ, সুষ্ঠু বিচার এবং চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে মিছিলটি শেষ করেন।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘অপ্রতিমকে মারল কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তাঁদের উত্থাপিত চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।

এ ছাড়া হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবিও জানান শিক্ষার্থীরা।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০