সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও রহস্যজনক চিরকুট

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, গোলাপজল ও হুমকি সংবলিত রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে এ ঘটনা প্রকাশের পর স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবার।

ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২) প্রতিদিনের মতোই নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তবে বুধবার সকালে পরিবারের সদস্যরা উঠে বাড়ির রান্নাঘর ও আঙিনার পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল এবং সাদা কাগজে লেখা পৃথক চিরকুট দেখতে পান।

বাচ্চু মালিথার বসতবাড়িতে ফেলে যাওয়া চিরকুটে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়। অন্যদিকে মনি ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার হওয়া চিরকুটেও একইভাবে বিদায় সম্ভাষণ জানিয়ে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এমন রহস্যজনক আলটিমেটাম প্রকাশের পর থেকে উভয় পরিবারের সদস্যরা তীব্র নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

ঘটনার বিবরণে ভুক্তভোগী মনি ডাক্তার জানান, সকালে এসব উপাদান ও হুমকিপত্র দেখে তিনি হতবাক হন। ব্যক্তিগত সন্দেহ বা ক্ষোভের কারণ কিছুটা অনুমান করতে পারলেও তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে কোনো নাম প্রকাশ করতে চাননি তিনি। সুরক্ষার তাগিদে বাচ্চু মালিথাকে সঙ্গে নিয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ জানাতে ছোটেন তারা।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই গ্রামে দুই ব্যক্তির বাড়িতে এমন কাফনের কাপড় ও চিরকুট পাঠানো নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবরটি পেয়ে ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে এবং জিডি সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০