সর্বশেষ

খেলা

রেস্তোরাঁর খোঁজ দিয়ে ইয়ামালের কাছ থেকে হেডফোন উপহার পেল দুই কিশোর

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাতের খাবারের জন্য ভালো ও নিরিবিলি রেস্তোরাঁর খোঁজ জানতে চেয়ে দুই কিশোরের সঙ্গে কথা বলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তাঁদের দেওয়া তথ্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে উপহার হিসেবে এক জোড়া হেডফোন তুলে দেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের বিনয়ী ও অমায়িক আচরণের কারণেও প্রায়ই আলোচনায় আসেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। এবার স্পেনের রাস্তায় দুই কিশোরকে হেডফোন উপহার দিয়ে আবারও প্রশংসা কুড়িয়েছেন বার্সেলোনার এই তারকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ইয়ামাল। এ সময় রাস্তার পাশে হাঁটতে থাকা দুই কিশোরকে দেখে গাড়ি থামান তিনি। এরপর গাড়ির জানালার কাচ নামিয়ে রাতের খাবার খাওয়ার জন্য শহরের ভালো, নিরিবিলি ও শান্ত কোনো রেস্তোরাঁর পরামর্শ চান।

হঠাৎ প্রিয় তারকাকে সামনে পেয়ে প্রথমে কিছুটা অবাক হয়ে যায় ওই দুই কিশোর। পরে নিজেদের সামলে নিয়ে ইয়ামালকে একটি নিরিবিলি রেস্তোরাঁর নাম ও ঠিকানা জানায় তারা।

কিশোরদের দেওয়া তথ্য পছন্দ হয় ইয়ামালের। তাঁদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে নিজের গাড়ি থেকে এক জোড়া হেডফোন বের করে উপহার দেন তিনি। এ সময় ইয়ামাল বলেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ। তথ্য দেওয়ার বিনিময়ে তোমাদের এই হেডফোনগুলো উপহার দিলাম।’

বিশ্বকাপজয়ী এই তারকার কাছ থেকে এমন উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত হয় দুই কিশোর। ইয়ামালের সঙ্গে সেলফিও তোলে তারা।

এর আগে স্পেন বিশ্বকাপ জিতলে ১০০ জোড়া বিটস হেডফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইয়ামাল। দুই কিশোরকে হেডফোন দেওয়ার ঘটনাটি তাঁর সেই প্রতিশ্রুতির কথাও নতুন করে আলোচনায় এনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা নজর কাড়ে ফুটবলপ্রেমীদের। পোস্টটিতে হাজার হাজার লাইক ও মন্তব্য জমা পড়ে। দুই কিশোরের প্রতি ইয়ামালের এই সৌজন্য ও সহজ-সরল আচরণের প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকেরা।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০