সর্বশেষ

খেলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের মিনিস্ট্রি টার্ফ-২ মাঠে অনুষ্ঠিত হবে দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষস্থান নিশ্চিত করেছে পাকিস্তান। তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট ও ১.১৮৬ নেট রান রেট নিয়ে লিগ পর্ব শেষ করেছে দলটি।

টুর্নামেন্টে দারুণ সূচনা করে পাকিস্তান। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারানোর পর রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে পরাজিত করে তারা। সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে গ্রুপ ‘এ’-র শীর্ষ দল পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের যুবারদের।

আট দলের এই প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালেও একই দিন মাঠে নামবে ভারত ও আফগানিস্তান। আল আমেরাতের মিনিস্ট্রি টার্ফ-১ মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে শেষ দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। আগের আসরের রানার্সআপ দলটি নেপালকে ১০ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরে যায় তারা।

এদিকে সোমবার শ্রীলঙ্কাকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। তিন ম্যাচে ছয় পয়েন্ট ও ৩.১৭৬ নেট রান রেট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি।

দুই সেমিফাইনালে জয়ী দল আগামী ১৪ নভেম্বর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। আল আমেরাতের একই ভেন্যুর মিনিস্ট্রি টার্ফ-২ মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০