সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেললাইনের পূর্ব পাশে অবস্থিত মাছ চাষের একটি খালে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভেড়ামারা থানা-পুলিশকে জানানো হলে দুপুরের দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ওই নারীর বয়স ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তে এবং ঘটনার পেছনের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও সিআইডির বিশেষ দল।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার মূল রহস্য এবং নিহতের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০