সর্বশেষ

সারাদেশ

তিন দিনের টানা ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সাপ্তাহিক ছুটি ও শ্যামাপূজা উপলক্ষে টানা তিন দিনের অবকাশে সাগরকন্যা কুয়াকাটায় উপচে পড়া পর্যটকদের ভিড় জমেছে। সাগরের ঢেউ ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণপিপাসুরা। সমুদ্রসৈকত জুড়ে সৃষ্টি হওয়া উৎসবমুখর পরিবেশে স্থানীয় হোটেল-মোটেল ও ব্যবসা-বাণিজ্যে ফিরেছে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য।

বৃহস্পতিবার বিকেল থেকে সমুদ্রসৈকতে দর্শনার্থীদের সমাগম বাড়তে শুরু করে। শুক্রবার সকালে জিরো পয়েন্ট এলাকায় নাম না জানা হাজারো মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। ভ্রমণপিপাসুদের কেউ সাগরের ঢেউয়ে নিজেদের ভাসিয়ে দিচ্ছেন, আবার কেউ বালুচরে মেতে উঠছেন নানা খেলায়।

দীর্ঘ ২২ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতের লেম্বুরবন ও চর গঙ্গামতিসহ আশেপাশের দৃশ্যমান স্পটগুলোতেও মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটি উপভোগ করতে আসা নানা বয়সের দর্শনার্থীরা আনন্দে সময় কাটাচ্ছেন।

দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে হোটেল-মোটেল, রেস্তোরাঁ এবং ঝিনুক দোকানগুলোর ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। ঝিনুক ব্যবসায়ী মো. ইয়াসিনের মতে, টানা ছুটিতে পর্যটকদের উপস্থিতি বেশি থাকায় তাঁদের বিক্রিবাট্টা বেশ ভালো হচ্ছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ জানান, শতভাগ কক্ষ বুকিং হওয়ায় ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার এবং কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারির কথা নিশ্চিত করেছেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০