সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার রাতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও সহপাঠীদের সূত্রে জানা যায়, ঘটনার দিন শাহীন বন্ধুদের সঙ্গে বাইসাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে শাহীনের সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনাকবলিত স্থান থেকে সঙ্গীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত রংপুরের ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, এ বিষয়ে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত আবেদন করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০