সর্বশেষ

সারাদেশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান। শুক্রবার সকালে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সড়কপথে ঢাকা থেকে এই ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল ঈশ্বরদীতে নেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তা প্রহরায় ইউরেনিয়ামের চালানটি পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রা পথে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

নিরাপত্তা নিশ্চিতকরণের পুরো প্রক্রিয়ায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। বিশেষ সতর্কতার সঙ্গে ইউরেনিয়ামবাহী যানবাহনগুলো প্রকল্প অভ্যন্তরে প্রবেশ করানো হয়েছে।

চলতি বছরের ৩ অক্টোবর প্রথম ইউনিটের জ্বালানি আসার মাধ্যমে ইউরেনিয়াম আমদানির ধারা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন চালানের মাধ্যমে পারমাণবিক এই জ্বালানি ঈশ্বরদীতে আনা হচ্ছে। সবশেষ গত ৩১ অক্টোবর বিদ্যুৎকেন্দ্রে চতুর্থ চালান পৌঁছানোর পর এবার এলো পঞ্চম চালানটি।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০