সর্বশেষ

প্রযুক্তি

ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, পরে স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের কারণে রোববার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েন কয়েক হাজার ব্যবহারকারী। প্রায় এক ঘণ্টার মধ্যে দুই সামাজিক যোগাযোগমাধ্যমের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসে।

যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই সাময়িক বিভ্রাট দেখা দেয় মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে। স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে শুরু হওয়া এ সমস্যায় দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের অসুবিধার কথা জানান। খবর রয়টার্সের।

ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে পাঁচ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

রয়টার্স জানিয়েছে, রাত ১০টার দিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে ডাউনডিটেক্টরে জমা পড়া সমস্যার প্রতিবেদন দ্রুত কমতে শুরু করে। এর মাধ্যমে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই দুই প্ল্যাটফর্মের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়।

তবে হঠাৎ এই বিভ্রাটের কারণ কী, সে বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

ডাউনডিটেক্টরের তথ্য মূলত ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া সমস্যার প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়। তাই এসব সংখ্যার মাধ্যমে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী বিভ্রাটের শিকার হয়েছেন, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না।

এর আগে গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের সাময়িক বিভ্রাট দেখা গিয়েছিল। ওই সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন জমা পড়েছিল।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০