সর্বশেষ

সারাদেশ

কালীগঙ্গার গ্রাসে আবাদি জমি, অস্তিত্ব রক্ষায় কৃষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। অসাধু চক্রের অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক ও সাধারণ মানুষ।

মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদী তীরবর্তী এলাকার কয়েকশত কৃষক ও দিনমজুর তাদের শেষ আশ্রয়স্থলটুকু রক্ষায় রাজপথে নেমেছেন। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর ওপর এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা নদী ভাঙন ও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

বক্তারা অভিযোগ করেন, ওই অঞ্চলের প্রতিটি পরিবারের আয়ের প্রধান উৎস হলো কৃষি। কিন্তু স্থানীয় একদল অসাধু বালু ব্যবসায়ী ও প্রভাবশালী মহল রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে নির্ধারিত সীমানা অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। সাধারণ মানুষ এর প্রতিবাদ করতে গেলে তাদের নানা ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছে বলেও তারা জানান।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা আরও বলেন, অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে প্রতি বছরই বিঘার পর বিঘা আবাদি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি। ফসলি জমি হারানোর পর এখন বসতভিটাও নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

অবিলম্বে নদী থেকে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধের জোর দাবি জানানো হয়েছে। এই বিপর্যয় রোধে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কাউছার মিয়া, নুরুদ্দিন, সাইজ উদ্দিন ও আলেয়া বেগমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০