সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় উল্লাসের আসামিদের জামিনের প্রতিবাদে উত্তাল আদালত প্রাঙ্গণ

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর বর্বরোচিত হামলার মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের জামিন মঞ্জুরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে মামলার আসামিদের জামিন বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট বিচারককে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

কুষ্টিয়ার কুমারখালী জজ কোর্ট প্রাঙ্গণে সোমবার সকালে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়া প্রেসক্লাব। বিক্ষোভকালে আদালত চত্বরে প্রবেশের সময় পুলিশ সাংবাদিকদের বাধা দিলেও তা উপেক্ষা করেই তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এবং ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকরসহ জেলার শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলায় গুরুতর আহত বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অথচ এই নৃশংস ঘটনার মূল আসামিদের আদালতে প্রেরণের পর পরই জামিন দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে আসামিদের জামিন বাতিল ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় সড়ক নির্মাণকাজের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক উল্লাসের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। এ ঘটনায় ওই দিন বিকালেই তিনি বাদী হয়ে কুমারখালী থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

উক্ত মামলার এজাহারে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে মো. শোভন হোসেন, ভাই মো. আনোয়ার হোসেন এবং দেহরক্ষী রুহুল আমিনের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০