সর্বশেষ

জাতীয়

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ২২১ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬২ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।

এ সময়ে সারা দেশে মোট ১ লাখ ৮১ হাজার ৩৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

এ ছাড়া একই সময়ের হিসাবে হাসপাতালে ভর্তি সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০