সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা: জামায়াত এমপির ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তার উন্নয়নকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক স্থানীয় সাংবাদিক বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত এমপির ছেলে ও ভাইসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আহত ওই গণমাধ্যমকর্মী কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া কালীবাড়ী মোড় এলাকায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এই বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির স্থানীয় প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস। সস্প্রতি ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে তদন্ত করতে গেলে সেখানে উপস্থিত ছিলেন ওই সংবাদকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও তদন্ত শেষ করে কাজ বন্ধের নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পরপরই একদল সশস্ত্র ব্যক্তি সাংবাদিকদের ওপর চড়াও হয়। হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মাহবুবুল আহসানকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথায় ও চোখে গুরুতর জখম হয় এবং হামলাকারীরা তার পেশাগত ক্যামেরা ভাঙচুর করে।

এই ঘটনার পর আহত সাংবাদিক বাদী হয়ে কুমারখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াত নেতা ও সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, ভাই আনোয়ার হোসেন এবং এমপির ব্যক্তিগত দেহরক্ষী রুহুল আমিনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০