সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিএনপির কর্মসূচি

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দাবি করে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। এ কর্মসূচির প্রতিবাদে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জে পৃথকভাবে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস ও কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহিদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেলের বহরটি যাত্রা শুরু করে। পরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। এরপর মুলিবাড়ী চেকপোস্ট ও সদানন্দপুর হয়ে পুনরায় কামারখন্দে ফিরে শোডাউনটি শেষ হয়।

এ সময় আব্দুল্লাহ আল কায়েস বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, একই দিন বিকেলে জেলা যুবদলের উদ্যোগে সিরাজগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০