সর্বশেষ

সারাদেশ

বরগুনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়েনি

স্টাফ রিপোর্টার, বরগুনা
স্টাফ রিপোর্টার, বরগুনা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনা থেকে ঢাকার উদ্দেশে অধিকাংশ যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। সড়কে সহিংসতা ও নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় পরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে বরগুনা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মাত্র দুই থেকে তিনটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। তবে বাকি ২০ থেকে ২২টি বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সড়কের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে মাদারীপুরের ভাঙ্গা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বরগুনা থেকে ঢাকাগামী বাস ছাড়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন তাঁরা।

এদিকে বুধবার রাতে বরগুনা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের তেমন কোনো ভিড় দেখা যায়নি।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০