সর্বশেষ

সারাদেশ

শিবচরে অস্ত্র হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আতঙ্কে এলাকাবাসী

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচি সফল করতে ও এলাকা উত্তপ্ত করতে এই মহড়া দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পদ্মা সেতু সংলগ্ন এলাকায় মনোয়ার বেপারী ও দুলাল বেপারীর নেতৃত্বে এই অস্ত্রধারী মিছিলটি বের হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় মারাত্মক অস্ত্র দেখা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিলটি পদ্মা সেতুর সংযোগ সড়কের দিকে এগোতে থাকলে রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে থমকে যায়। মিছিলকারীরা দলীয় নানা ধরনের স্লোগান দেন, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এই বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

ঘটনার বিস্তারিত জানতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০