সর্বশেষ

সারাদেশ

শেরপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর অন্যায়-নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে শেরপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার বিকেলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা এবং সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বক্তারা অভিযোগ করেন, ক্ষমতা হারানোর পরও একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে মেতে উঠেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। দেশবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দিতে দলীয় কর্মী-সমর্থকদের সার্বক্ষণিক মাঠে থাকার আহ্বান জানানো হয়।

উক্ত কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও উপজেলার যুবদলের শীর্ষ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মিছিলে নিরাপত্তা জোরদার করা হয়।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০