সারাদেশ
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই রাতে জেলার কাশিয়ানীতে এক বিএনপি নেতার বাড়িতেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জ-২ আসনের এমপির ক্লিনিকে হামলা, আসবাবপত্রে আগুন
বাদল সাহা, গোপালগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই রাতে জেলার কাশিয়ানীতে এক বিএনপি নেতার বাড়িতেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া এলাকায় সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্লিনিকটির সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে সেখানকার আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে, জেলার কাশিয়ানী উপজেলায় রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে বলে জানা গেছে।
তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
১৭১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর