সর্বশেষ

সারাদেশ

বিপিএল ফুটবল: আরামবাগের সাথে ড্র করে পয়েন্ট হারালো বসুন্ধরা কিংস

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে বড়সড় ধাক্কা খেলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। শেষ মুহূর্তের নাটকীয় গোলে সমতায় ফিরে কিংসদের পয়েন্ট কেড়ে নেয় আরামবাগ।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দুই দল। রক্ষণভাগ সামলে রেখে আক্রমণ সাজানোর দিকেই বেশি মনোযোগী ছিল আরামবাগ ক্রীড়া চক্র। খেলার প্রথমার্ধে ৩১ মিনিট পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে আটকে রাখতে সক্ষম হয় তারা। কিন্তু ৩২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় সফরকারী দল কিংস। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিসতা। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে কিংসরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আরামবাগ। আক্রমণের ধার বাড়ালেও বসুন্ধরার রক্ষণভাগের দায়িত্বশীল পারফরম্যান্সের কারণে বারবার ব্যর্থ হতে হচ্ছিল স্বাগতিকদের। গোল যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছিল আরামবাগের স্ট্রাইকারদের কাছে। তবে ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি ছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে আরামবাগকে সমতায় ফেরান ফরোয়ার্ড সামিন ইয়াসার। নিশ্চিত পরাজয় এড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গোপালগঞ্জের দলটি। আর এই ড্রয়ের পর আরামবাগের বিপক্ষে টানা ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ের রেকর্ড বজায় রাখলো বসুন্ধরা কিংস।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০