সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ মো. মশিউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ৫৯ বিজিবির বিশেষ টহল দল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির কাছ থেকে অস্ত্র ছাড়াও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র চোরাচালান রোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) জোয়ানরা গোপন খবরের ভিত্তিতে সোনামসজিদ সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে সোনামসজিদ বিওপির একটি দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক এক কিলোমিটার অভ্যন্তরে পাকা সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় সন্দেহভাজন এক আরোহীকে মোটরসাইকেল থামানোর নির্দেশ দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া করে মো. মশিউর রহমান নামের ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে আটক মশিউরের দেহ তল্লাশি করে একটি আধুনিক বিদেশি পিস্তল, চারটি তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। চোরাচালানের কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে জব্দ করার পাশাপাশি, তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করে টহল দল।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সীমান্ত দিয়ে অস্ত্র-মাদকসহ যেকোনো চোরাচালান বন্ধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০