সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদিতে হুতিদের সাম্প্রতিক হামলায় কি বলছে পাকিস্তান 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে করা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইয়েমেনের হুতিদের সৌদি আরবে হামলা এবং মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের নিরাপত্তা ও দেশটির পবিত্র স্থানগুলো রক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন খাজা আসিফ। তিনি বলেছেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের দায়িত্ব; এ জন্য কোনো চুক্তির প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবে চলমান হামলা এবং মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে এসব কথা বলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

খাজা আসিফ বলেন, সৌদি আরবের ওপর হামলা বা ইয়েমেনের সংঘাত দেশটিতে ছড়িয়ে পড়লে মক্কা চুক্তি কার্যকর হওয়ার বিষয়টি আগেই স্পষ্ট করা হয়েছে। গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে এ প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তিটির লক্ষ্য তিন দেশের মধ্যে যৌথ প্রতিরোধ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা।

সৌদি আরবের বার্তা ইরানের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান খাজা আসিফ। হুতিদের হামলার আশঙ্কার মধ্যে পাকিস্তান এ বার্তা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইরান নতুন করে আরেকটি সংঘাতে জড়াবে কি না—এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, একটি রাষ্ট্র হিসেবে ইরান আরেকটি যুদ্ধক্ষেত্র খুলবে বলে তিনি মনে করেন না। ইরান ইতিমধ্যে অঞ্চলটির একটি সংঘাতে জড়িয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে বেড়েছে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, হুতিরা ইসলাম ধর্মের পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে। তবে হুতিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে খাজা আসিফ জানিয়েছিলেন, সৌদি আরবের ওপর হামলা বা ইয়েমেনের সংঘাত দেশটিতে ছড়িয়ে পড়লে মক্কা চুক্তি কার্যকর হতে পারে। তবে চুক্তির অধীনে সামরিক সহযোগিতা ঠিক কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ্যে জানানো হয়নি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০