সর্বশেষ

সারাদেশ

জামালপুরে নষ্ট মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা, ৪০ কেজি জব্দ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাঁর দোকানের ফ্রিজ থেকে প্রায় ৪০ কেজি পচা-বাসি মাংস জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বাজারের বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মঞ্জুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জোনাইল বাজারে অভিযান চালানো হয়। এ সময় তারেক তাজুর দোকানে থাকা মাংস দেখে সন্দেহ হলে ফ্রিজে তল্লাশি চালানো হয়। সেখানে প্রায় ৪০ কেজি পচা ও বাসি মাংস পাওয়া যায়।

পরে এসব মাংস জব্দ করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় ব্যবসায়ী তারেক তাজুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, বাজার মনিটরিংয়ের সময় দোকানের মাংস দেখে সন্দেহ হওয়ায় ফ্রিজ তল্লাশি করা হয়। সেখানে পচা ও বাসি মাংস পাওয়া যায়। সেগুলো জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০