সর্বশেষ

সারাদেশ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে যুবদল। বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়।

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু প্রতিরোধে এক বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। এ সময় যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়ে উপজেলা চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করেন।

কর্মসূচি চলাকালে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল জানান, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই সামাজিক সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটি কেবল একদিনের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং বাগমারার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।

অভিযানে অংশ নিয়ে যুবদল নেতা শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে হলে কেবল সরকারি বা প্রশাসনিক উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব থেকে নিজ বাড়ি এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

নারী নেত্রীদের অংশগ্রহণ প্রসঙ্গে বাগমারা উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু এবং সাধারণ সম্পাদক রুপালি খাতুন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নারীদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ঘরের ভেতর বা টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করে এডিস মশার উৎস ধ্বংস করতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য তাঁরা সকলের প্রতি আহ্বান জানান।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০