সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে যানজট নিরসনে কঠোর প্রশাসন, নিয়ন্ত্রণে আনা হবে অটো-মিশুক

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ শহরের তীব্র যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটো-রিকশা ও মিশুক চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় লাইসেন্সিং, যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং অবৈধ পার্কিং বন্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব মৌসুমী মাহবুব।

মতবিনিময় সভায় বক্তারা জানান, মুন্সীগঞ্জ পৌরসভার সড়কগুলোর ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি অটো রিকশা ও মিশুক চলাচল করায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যত্রতত্র পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। পূর্বে পৌরসভা থেকে যান চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও চালক ও মালিক সমিতির অসহযোগিতার কারণে তা সফল হয়নি।

অবৈধ চলাচল নিয়ন্ত্রণে শিগগিরই প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হবে বলে সভায় কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পৌরসভা ও মালিক সমিতিকে যৌথভাবে একটি যৌক্তিক ভাড়া কাঠামো তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০