সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটার হোটেল থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে কুয়াকাটার হোটেল আপন ভুবনের ৩০২ নম্বর কক্ষে বিশেষ অভিযান চালায় মহিপুর থানা পুলিশ। অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ বরগুনার মো. হালিম মাতুব্বর (৪৯), মো. সাইফুল ইসলাম হাওলাদার (২৯) এবং ময়মনসিংহের শফিকুল ইসলাম সরকারকে (৩৯) গ্রেফতার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত হালিম মাতুব্বর একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে। পর্যটন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তারা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ওই হোটেলে অবস্থান করছিল।

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কলাপাড়া আদালতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০