সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৮০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই: পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে এক পুলিশ কনস্টেবল ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়াও শুরু করেছে জেলা পুলিশ। ছিনতাই হওয়া স্বর্ণের মধ্যে সাড়ে ২০ ভরি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ভুক্তভোগী ব্যবসায়ী নিঝুমের দায়ের করা মামলায় সদর পুলিশ ফাঁড়ির অফিসার্স মেসে কর্মরত কনস্টেবল জাকির হোসেন ও ব্যবসায়ী নিঝুমের দুলাভাই মোহাম্মদ আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোহাম্মদ আলীর বাড়ি থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হলেও বাকি স্বর্ণ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী থেকে এক ব্যবসায়ীর পাঠানো ৪০ ভরি স্বর্ণ নিঝুমের দুলাভাই মোহাম্মদ আলী নিয়ে আসছিলেন। গত ৮ আগস্ট বিকেলে সদর উপজেলার মরা পাগলা নদীর কালীনগর ব্রিজের পাশে তা হস্তান্তর করার পরই পুলিশ পরিচয় দিয়ে জাকির হোসেনসহ দুজন স্বর্ণগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর কনস্টেবল জাকির এক মাসের ছুটিতে গ্রামের বাড়িতে চলে যান এবং কর্মস্থলে যোগ দেওয়ার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সিসিটিভি ফুটেজ এবং ঘটনার দিন ও তার আগের দিনগুলোতে জাকিরের সঙ্গে মোহাম্মদ আলী ও তাঁর ছেলে নয়নের একাধিকবার ফোনালাপের তথ্য পাওয়া গেছে যা তাদের অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততা নির্দেশ করে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্তের জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে এবং বাকি স্বর্ণ উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০