সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা নসাৎ করল বিজিবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জন মানুষকে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে প্রতিকূল আবহাওয়া ও তীব্র বৃষ্টি উপেক্ষা করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক পাহারা ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণের সুযোগ নিয়ে অনুপ্রবেশের এই পরিকল্পনা করে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা। তারা একটি দেশি নৌকা ও একটি স্পিডবোটে করে কালিন্দী নদীর মধ্যবর্তী চরাঞ্চল সংলগ্ন 'ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট' এলাকায় পৌঁছায়। সেখানে আনুমানিক ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন বা ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়।

সীমান্তে টহলরত খুরমী বিওপির বিজিবি সদস্যরা এই গতিবিধি লক্ষ্য করা মাত্রই দ্রুত পদক্ষেপ নেন। তুমুল বৃষ্টি অগ্রাহ্য করে বিজিবি জওয়ানরা নিজস্ব স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করেন। বিজিবির এমন অনড় ও কঠোর অবস্থানের মুখে বিএসএফ তাদের উদ্দেশ্য সফল করতে ব্যর্থ হয় এবং অনুপ্রবেশকারীদের নিয়ে পুনরায় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্ত এলাকায় পুশ-ইন প্রতিরোধের অংশ হিসেবে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং পেট্রোলিং বা টহল কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার্থে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদা তৎপর ও প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০