সর্বশেষ

সারাদেশ

মোংলায় চায়ের দোকানে রমরমা অনলাইন জুয়া

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলার সোনাইলতলা ইউনিয়নে চায়ের দোকানগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সর্বনাশা অনলাইন জুয়ার রমরমা আসর। সামাজিক প্রতিরোধের অভাবে দিন দিন এই সামাজিক ব্যাধি ভয়াবহ রূপ নিচ্ছে, যার কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছে স্থানীয় যুবসমাজ ও সাধারণ পরিবার।

সোনাইলতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকার চায়ের দোকানগুলোতে এখন প্রকাশ্যেই চলছে এই সর্বনাশা খেলা। সুন্দরবনের ওপর নির্ভরশীল প্রান্তিক জেলে, দিনমজুর কিংবা ভ্যান-রিকশাচালক থেকে শুরু করে অপ্রাপ্তবয়স্ক কিশোররা পর্যন্ত মেতে উঠছে এই অনলাইন জুয়ায়। মোবাইল অ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রতিনিয়ত লেনদেন হচ্ছে হাজার হাজার টাকা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ধরনের সামাজিক বাধা বা প্রশাসনের তৎপরতা না থাকায় দিন দিন এর পরিধি বাড়ছে। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই জড়িয়ে পড়ছেন নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এর ফলে পরিবারগুলোতে প্রতিনিয়ত বাড়ছে অশান্তি ও চরম অর্থনৈতিক সংকট।

এলাকার সচেতন নাগরিক ও অভিভাবকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এখনই যদি এই মরণনেশার লাগাম টেনে ধরা না যায়, তবে পুরো সমাজব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে। এই সামাজিক অবক্ষয় রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০