সর্বশেষ

সারাদেশ

মোংলায় যুবদল নেতা সুমনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় সুন্দরবন ইউনিয়ন যুবদলের নেতা শাহারিয়ার সুমনের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের হয়রানির শিকার হওয়া এই নেতা বর্তমানে আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সাজানো এই ভিত্তিহীন মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহারিয়ার সুমন দীর্ঘদিন ধরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত এবং সাধারণ মানুষের সেবায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি প্রভাবশালী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

মিথ্যা মামলায় কারাগারে যাওয়ার পর সম্প্রতি আদালত থেকে জামিন লাভ করেন এই যুবদল নেতা। এই প্রসঙ্গে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তাদের দাবি, শাহারিয়ার সুমন একজন অত্যন্ত সৎ, কর্মীবান্ধব এবং নিবেদিতপ্রাণ সংগঠক। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই এই ভিত্তিহীন মামলাটি দায়ের করা হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শাহারিয়ার সুমন। তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এবং জনসমর্থন থেকে দূরে রাখতে একটি চক্র এই ষড়যন্ত্র সাজিয়েছে।

দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী প্রশাসনের কাছে শাহারিয়ার সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। একই সাথে এই মিথ্যা চক্রান্তের পেছনে মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০