রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আব্দুল মতিন জানান, ঘটনার রাতে বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে কীভাবে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
১১৯ বার পড়া হয়েছে