সর্বশেষ

সারাদেশ

শিক্ষক জাতীয়করণের পাশাপাশি মানসম্মত শিক্ষা জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষকদের সরকারিকরণ ও অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার ময়মনসিংহে শিক্ষক সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে সামাজিক নানা ব্যাধি রোধে শিক্ষকদের ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।

ময়মনসিংহ নগরীর টাউনহলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগের কথা তুলে ধরেন প্রধান অতিথি।

শিক্ষকদের সামাজিক মর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী জানান, স্থানীয় পর্যায়ে শিক্ষকেরা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ফলে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, শিশুশ্রম বন্ধ ও নারী নির্যাতন রোধে তাঁদের সক্রিয় অংশগ্রহণ সমাজ পরিবর্তনে বড় প্রভাব ফেলতে পারে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার প্রসঙ্গে তিনি অভিভাবকদের দুর্ভোগ ও সহায়তার সামাজিক বাস্তবতা বিবেচনায় রেখে সামগ্রিক পরিকল্পনা নেওয়ার জোর তাগিদ দেন। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে বজায় রাখার গুরুত্বও তিনি তুলে ধরেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান, সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার। এতে জেলা ও বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০