সর্বশেষ

সারাদেশ

নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হচ্ছে: খায়রুল কবির

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণের কাছে দেওয়া ৩১ দফার প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হচ্ছে। সামাজিক সুরক্ষা বৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে এক সুধী সমাবেশে বক্তব্য দেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা চালুর সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে দেশে চরম নৈরাজ্য সৃষ্টি করেছিল। মানবতাবিরোধী অপরাধের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং তাদের নেত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে নিজ দলের কেউ জড়িত থাকলেও তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও এলজিইডির প্রকৌশলী উপস্থিত ছিলেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০