সর্বশেষ

সারাদেশ

পুঠিয়ায় ৩৫০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়ায় ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার বানেশ্বর বাজার থেকে নামাজগ্রামগামী সড়কে মনোজিতের মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. জয় ইসলাম এবং পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. তাওসিফ আশরাফী।

রাজশাহী জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে নামাজগ্রামগামী সড়কে মনোজিতের মার্কেটের সামনে অভিযান চালানো হয়।

এ সময় দুই যুবকের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০