সর্বশেষ

জাতীয়

রাজধানীর মহাখালী ও ধানমন্ডিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মহাখালী ও ধানমন্ডিতে পৃথক দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে এবং ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অ্যাপেক্সের একটি শোরুম ভবনে আগুন লাগে। দুটি ঘটনাতেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
বাম পাশে ধানমন্ডিতে অগ্নিকাণ্ড এবং ডানে মহাখালীতে অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো অফিসের কাছাকাছি এলাকায় অবস্থিত। আগুন লাগার পর ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়, যা আশপাশের এলাকা ও দূর থেকেও দৃশ্যমান ছিল।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখার কাজ চলছে।

অন্যদিকে, একই দিন সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অ্যাপেক্সের একটি শোরুম ভবনে আগুন লাগে। ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

খবর পেয়ে প্রথমে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও চারটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


প্রাথমিকভাবে ধানমন্ডির এ ঘটনায় কোনো হতাহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুটি অগ্নিকাণ্ডেরই কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন