সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
চারা বিতরণ করছেন ইউএনও মো. আরিফুজ্জামান

বুধবার সকালে উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ৩৭২ জন শিক্ষার্থীর হাতে আম, কাঁঠাল, জাম, আমলকী ও পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়। পরিবেশবাদী সংগঠন "ধরিত্রী রক্ষায় আমরা" (ধরা), "ওয়াটার কিপার্স বাংলাদেশ" এবং "আমরা কলাপাড়াবাসী" নামক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায়, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস এবং পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিক আব্দুল্লাহ জানায়, একটি চারা গাছ পেয়ে সে অত্যন্ত আনন্দিত। সে জানায়, বাড়ি গিয়ে চারাটি রোপণ করে যথাযথ পরিচর্যা করবে। পরিবেশ রক্ষায় ও নিজেদের পুষ্টির চাহিদা মেটাতে প্রতিটি বাড়িতে গাছ লাগানো প্রয়োজন বলে মনে করে শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এই ধরনের পরিবেশবান্ধব এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন