সাহিত্য
কত কিছুই বলার ছিল,
অসময়
মঈনুল রনি
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কত কিছুই বলার ছিল,
বলা হলো না
শান্তনা শুধু এটুকুই,
ছিলাম আমি, হয়তোবা না
মঈনুল রনি
অস্ফূটো বাক্যালাপ
হৃদয় জুড়ে অপলাপ
মেঘ বাড়ছে, বৃষ্টি আসন্ন
দূরত্ব বাড়ছে, পৃথিবী বিষন্ন
অবেলায় কাশফুল,
অসময়ে নিয়তির ভূল
চোখের কোনে ঝর্ণা ধারা
আর্তনাদে দিশেহারা
যতই চাই আপন করে
ততই যাই দূরে সরে
মেঘের গর্জনে বৃষ্টি নামাই
তপ্ত হৃদয়ে প্রাণ নাহি পাই।
স্বপ্ন সাজাই অগোচরে
আনমনে ঘুম ভাঙে অসময়ে
যতই ভালোবাসি উজাড় করে মন
পাই না এক রত্তি পাষাণ ভুবন।
১৩৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর