সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে কলেরার টিকাদান কর্মসূচি পরিদর্শনে গ্যাভি প্রতিনিধি দল

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে চলমান প্রতিরোধমূলক ওরাল কলেরা ভ্যাকসিন (pOCV) ক্যাম্পেইন পরিদর্শনে এসেছে আন্তর্জাতিক জোট গ্যাভির (GAVI) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ সোমবার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দলটি টিকাদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে এবং গ্যাভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও আইএফআরসি-এর যৌথ সহযোগিতায় দেশের ৪টি জেলার ৭টি উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবেই গ্যাভির প্রতিনিধি দলটি ৬ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছে এবং মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করছে।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি মুন্সীগঞ্জের টিকাদান কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা, কোল্ড চেইন রক্ষা, তথ্য সংরক্ষণ ও টিকাদানের প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এ সময় মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভায় মোট ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এক বছরের ঊর্ধ্বে সব বয়সী নাগরিককে এই টিকা দেওয়া হচ্ছে, তবে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তিরা এর আওতামুক্ত থাকবেন।

কর্মসূচির প্রথম ডোজের কার্যক্রম আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম ডোজ নেওয়ার ১৪ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে, যা আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত প্রচেষ্টায় ক্যাম্পেইনটি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন