সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে জমি বিরোধ: ভাইদের কোদালের আঘাতে প্রাণ গেল বোনের

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট সদর উপজেলায় পৈতৃক জমির দখল নিয়ে বিরোধের জেরে নিজের আপন ভাইদের নির্মম পিটুনিতে গুরুতর আহত বিলকিস বানু (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত বিলকিস বানু জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা ও মৃত হেলাল উদ্দীনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩৯ শতক জমি চাষাবাদের তদারকি করতে গিয়েছিলেন তিনি। সেই সময় তার তিন ভাই—রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী তাকে সেখানে বাধা প্রদান করেন এবং বাকবিতণ্ডায় লিপ্ত হন।

একপর্যায়ে অন্য দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন হাতের কাছে থাকা কোদালের গোড়া দিয়ে বিলকিসের মাথায় উপরিউপরি আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর মুখোমুখি লড়াই করার পর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার পর থেকেই অভিযুক্ত ভাইয়েরা এলাকা ছেড়ে পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন